পাসপোর্ট চক্রে বারুইপুরে গ্রেফতার ২

0
78
ছবি সৌজন্যে : নিজস্ব
ভুয়ো পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে বারুইপুরে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে নদিয়া, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার হয়েছে।
পুলিশের অনুমান বিদেশে চাকরির টোপ দিয়ে পাসপোর্ট জমা রেখে টাকা তুলত অভিযুক্তরা। অভিযুক্ত মেহবুব মোল্লার বাড়ি মগরাহাটে এবং আরেক অভিযুক্ত প্রীতম বসুর বাড়ি নরেন্দ্রপুরে। বারুইপুরের খাসমল্লিকপুরে যে বাড়ি ভাড়া নিয়ে ছিল অভিযুক্তরা, সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অভিযুক্তদের বাড়িতে অনেক মানুষের আসাযাওয়া ছিল। তল্লাশিতে বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার হয়েছে।
তবে সেগুলো জাল না অরিজিনাল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে প্রীতম বলে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সেই মুম্বইয়ের একটি কল সেন্টারে কাজ করতেন।