গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda কম্পিউটার সেন্টারের আড়ালে জাল আধার কার্ড চক্র 

    কম্পিউটার সেন্টারের আড়ালে জাল আধার কার্ড চক্র 

    0
    193
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্রের পর্দাফাঁস করে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের সতী এলাকা।
    পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোস্তফা আব্দুল ওয়াহেদ এবং মহম্মদ আজম ওরফে নবাব। প্রথমে চাঁচল থানার সতী এলাকা থেকে মোস্তফা আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টারমাইন্ড মহম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে উত্তর রামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাত। কিন্তু তার আড়ালে চলত জাল আধার কার্ড তৈরির কাজ। দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল পুলিশ।তারপর সূত্র মারফত খবর পেতেই জালে আসে এই দুই ব্যক্তি।
    বিজেপির অভিযোগ বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরি করে ঘাটি গাড়ছে। এতে মদত রয়েছে তৃণমূলের। যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি রাজ্য পুলিশ সক্রিয় বলে ধরা পড়ছে। অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের ব্যর্থতা।