গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia জাল শংসাপত্র তৈরির অভিযোগে হরিণঘাটায় ধৃত ২

    জাল শংসাপত্র তৈরির অভিযোগে হরিণঘাটায় ধৃত ২

    0
    189
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জাল বার্থ সার্টিফিকেট বানানোর অভিযোগে নদিয়ার হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতরা হলেন লিটন দেবনাথ ও সজল দাস।

    পুলিশের দাবি, হরিণঘাটার বিডিও অফিসে ভোটার কার্ড তৈরির জন্য আবেদন জানিয়েছিল সজল। হেয়ারিং-এর সময় সজলের বার্থ সার্টিফিকেট দেখে প্রথমে সন্দেহ হয় বিডিও অফিসের কর্মীদের। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে বিডিও অফিস কর্মীদের কাছে সজল স্বীকার নিয়েছিল তার শংসাপত্রটি জাল। ৭ হাজার টাকার বিনিময়ে লিটনের কাছ থেকে ওই ভুয়ো শংসাপত্র বানিয়েছিল সে।

    এরপর হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেন খোদ বিডিও। তাঁর অভিযোগ ভিত্তিতে রবিবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।