লুভের মিউজিয়ামে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

0
132
ছবি সৌজন্যে : এক্স
প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে রাজকীয় গয়না ডাকাতির ৭ দিনের মধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে প্যারিস-শার্ল দ্য গল বিমানবন্দরে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সেইসময় অভিযুক্ত বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পরই প্যারিস অঞ্চলে দ্বিতীয় অভিযুক্তও ধরা পড়েছে। খবরটি নিশ্চিত করেছে এক ফরাসি সংবাদ সংস্থা। গত রবিবার দুপুরে বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিয়ামটির ওপরতলার জানালা ভেঙে ক্রেনের সাহায্যে ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তখন মিউজিয়াম খোলা ছিল, দর্শকও ছিলেন ভিতরে। মাত্র সাত মিনিটের মধ্যেই তারা ভেঙে ফেলে একটি গ্লাস কেস এবং আটটি অমূল্য রাজকীয় গয়না, যার আনুমানিক মূল্য ১০২ মিলিয়ন ডলার।
কয়েকদিন পর এক ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় দুই ডাকাত নির্মাণকর্মীর পোশাকে হাইড্রলিক লিফটে করে মিউজিয়ামের উপরে উঠছে। আরেকটি ফুটেজে দেখা যায, এক ডাকাত কাঁচের কেস কেটে গয়না নিচ্ছে, পাশে দর্শকরা কিছুটা হতবাক এবং কিছুটা আতঙ্কের দৃষ্টিতে দাঁড়িয়ে তাকিয়ে আছেন।