জইশ-যোগের সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার ২

0
38
ছবি সৌজন্যে :সংগৃহীত

জঙ্গিযোগের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং মহম্মগ হামাদ কোল্লারা। তদন্তকারীদের দাবি, জইশ-এ-মহম্মদ-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের।

তারা দিল্লিতে নাশকতার ছক কষছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ে হানা দেয় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখার সঙ্গে যৌথ অভিযানে এই দু’জনকে গ্রেফতার করেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। এক জনকে পাকড়াও করা হয় মুম্বইয়ের কল্যাণ থেকে, অপর জনকে ধরা হয় কুরলা ওয়েস্ট এলাকা থেকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তকারীদের দাবি, অনলাইনে বেশ কিছু চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গে যোগ ছিল সন্দেহভাজনদের। জইশের পাশাপাশি ইসলামিক স্টেট-সহ বেশ কিছু জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও তাদের যোগাযোগ থাকতে পারে বলে মনে করছেন আধিকারিকেরা।