
মতুয়াদের নিয়ে মন্তব্যে ঠাকুরনগরে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের অনুগামীদের মধ্যে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবারের ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। এফআইআরে এক নম্বরে নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। নাম রয়েছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষেরও নাম রয়েছে। ঘটনায় বরুণ বিশ্বাস নামে শান্তনু ঠাকুরের অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঠাকুরবাড়িতে গন্ডগোলের পিছনে দুই মমতার হাত দেখছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর দুষ্কৃতী পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে।



