আনন্দপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ 

0
167
ছবি সৌজন্যে : নিজস্ব
খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। আনন্দপুরে বন্দুক-সহ দু’জন হুগলির বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পুলিশ সূত্রে খবর, রবিবার  আনন্দপুরের নোনাডাঙ্গা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। শনিবার প্রগতি ময়দান থানার পুলিশ মাঝরাতে জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, দুটি ভর্তি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করেছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে দু’‌জনকে গ্রেফতারও করা হয়েছিল। রবিবার সেই ঘটনা অব্যাহত রয়েছে।
তবে নেপথ্যে ষড়যন্ত্র আছে বলে মনে করছে পুলিশ।নাশকতার কোনও ছক ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এপ্রিল মাসে রামনবমী রয়েছে। ওই দিন যাতে গোলমাল পাকানো যায় তাই এই আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছিল।