
রাজ্যে ফের গ্রেফতার ২ অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি কেরামত মাল ও সালাম বেদ। তারা ঢাকার বাসিন্দা। কী
কারণে তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে, তা জানতে দু’জনকে জেরা করা হয়েছে। কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।








