হাওড়া স্টেশনে গ্রেফতার ২ বাংলাদেশি, হাঁসখালিতে ৩

0
260
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়া স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। বছর ৩৫-র আবদুল্লা আলি ওরফে আব্দুল এবং বছর ৪৫-র ফরিদা বেগমের কাছে কোনও ভিসা বা পাসপোর্ট ছিল না।
বাংলাদেশ থেকে বসিরহাট হয়ে হাওড়ায় পৌঁছয় তাঁরা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এঁদের মায়ানমারে যাওয়ার পরিকল্পনা ছিল।
অন্যদিকে নদিয়ার হাঁসখালিতেও ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এঁদেরকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ, জানা গিয়েছে ওই তিন বাংলাদেশি সোমবার রাতে আতাবুল বিশ্বাস নামে ওই দালালের মাধ্যমে ভারতে ঢোকে।