গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এক্স হ্যান্ডেলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ, মাস্ককে সুকেশ

    এক্স হ্যান্ডেলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ, মাস্ককে সুকেশ

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জেলে বসেই ইলন মাস্ককে চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেই চিঠিতে মাস্ককে নিজের লোক বলে উল্লেখ করে সুকেশ জানিয়েসেন, তিনি এক্স হ্যান্ডলে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান।

    যা ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটি টাকারও বেশি। দিল্লির মন্ডোলি জেলে বসেই এমন প্রস্তাব দিয়ে ফের শিরোনামে সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে সুকেশের দাবি, হে ইলন, তিনি এক্স-এ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান। আগামী বছর আরও ১ বিলিয়ন ডলার। অর্থাৎ সব মিলিয়ে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চান। সেই সঙ্গেই সুকেশের দাবি, এক্স তাঁর প্রিয় প্ল্যাটফর্ম। এবং তার চেয়েও বড় কথা প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজও এক্স হ্যান্ডলকে পছন্দ করেন।

    পাশাপাশি তাঁর আরও দাবি, তাঁর সংস্থা এলএস হোল্ডিংস নাকি মাস্কের টেসলাতেও শেয়ার কিনেছিল। এবং সেখান থেকে মোটা টাকা মুনাফাও অর্জন করেছিল। এবার তাঁর আশা, এক্স হ্যান্ডলে বিনিয়োগ করলে আরও বড় লভ্যাংশ তাঁর পকেটবন্দি হবে।