
এবার বিএলও-দের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন কমিশন। আগে বিএলও-দের ৬ হাজার দেওয়া হতো, বর্তমানে সেই টাকার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার টাকা, সঙ্গে বিশেষ ভাতা-সহ তাঁরা মোট ১৪ হাজার টাকা পাবেন।
বিএলও সুপারভাইজ়ারদের পাওয়ার কথা ১৮ হাজার টাকা। অন্যদিকে, মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই, পশ্চিমবঙ্গে এমন বুথের সংখ্যা কমতে কমতে এ বার দু’টিতে এসে এসে দাঁড়িয়েছে। প্রথমে বলা হয়েছিল, রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হননি। এই তথ্য এসেছিল জেলা নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে। কিন্তু এর পর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করে। তার পরেই সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল। এদিকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-র কাজ চলছে। সেই কাজে রাজ্যে আসছেন আরও পাঁচ পর্যবেক্ষক। রাজ্যের পাঁচ ডিভিশন-প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা এবং জলপাইগুড়ি-তে কাজ করবেন তাঁরা। এই দায়িত্ব পেয়েছেন কুমার রবিকান্ত সিং, নীরজ কুমার বানসোড়, অলোক তিওয়ারি, পঙ্কজ যাদব, কৃষ্ণকুমার নিরালা।
পশ্চিমবঙ্গে এর আগে এক জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। সুব্রত গুপ্ত ওই পদে বসেছিলেন।
