
নেশাগ্রস্ত অবস্থায় মহেশতলায় দুই প্রতিবেশীর বাসা থেকে পিটিয়ে খুনের অভিযোগে ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে মহেশতলার মালিপাড়ার মঙ্গলবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন বরুণ মণ্ডল নামে এক যুবক।
তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। রাস্তায় গালিগালাজ করছিলেন। সেই সময় রাস্তায় পাশেই ছিলেন চিরঞ্জিত মিত্র। তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর দুই জনের মধ্যে বলো। বাধে। রাস্তাতেই মারামারি বেধে যায়। অভিযোগ বরুণের বুকে, পেটে লাথি মারে চিরঞ্জিত। যোগ দেয় তার ডাই শুভঙ্করও। তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। এরপর স্থানীয়রা তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় অভিযুক্ত দুই ভাই চিরজিত মিত্র, শুভঙ্কর মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ, র্যাফ মোতায়েন করা হয়েছে।





