গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশে দেওয়াল চাপা পড়ে মৃত শিশু-সহ ৭ 

    মধ্যপ্রদেশে দেওয়াল চাপা পড়ে মৃত শিশু-সহ ৭ 

    0
    121
    মধ্যপ্রদেশের রাজগড় দুর্গের দেওয়াল চাপা পড়ে দুই শিশু-সহ ৭ জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। 
    ঘটনাটি ঘটেছে খালকাপুরার দাটিয়ায়। টানা বৃষ্টির জেরে দুর্বল হয়ে যাওয়া ভেঙে পড়ে দেওয়ালটি। তার তলায় চাপা পড়েন একই পরিবারের ৯ জন। দুই জনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। জানা গিয়েছে, এলাকায় টানা ৩৬ ঘণ্টা ধরে বৃষ্টি চলছে। তার জেরেই বহু পুরনো রাজগড় দুর্গের একটি দেওয়াল ভেঙে পড়ে। দাটিয়ার কালেক্টর সন্দীপ মাকিন বলেছেন, ভোর চারটের দিকে ওই দুর্গের দেওয়াল ভেঙে পড়ে। ক্রমাগত বৃষ্টির জেরে পড়ে যায় সেটি। প্রবল শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। একে একে উদ্ধার করা হয় বাকিদের।