গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Malda জলে ডুবে মৃত সিভিকের ২ সন্তানের 

    জলে ডুবে মৃত সিভিকের ২ সন্তানের 

    0
    224
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাড়ির পাশে খেলার সময় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে সিভিক ভলান্টিয়ারের দুই ছেলের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলের দেওতলা অঞ্চলের দোঁয়াস গ্রামে।
    জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার রবি মুদির দুই ছেলে বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে দুই ভাই পুকুর পাড়ে চলে যায়। ওই সময় হঠাৎ করেই প্রথমে ছোটো ভাই পুকুরে পড়ে যায়। ভাইকে বাঁচাতে সাত বছরের দাদা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। দুই ভাই-ই দেখতে দেখতে পুকুরের জলে তলিয়ে যায়। এই দৃশ্য দেখে তাদেরই এক বন্ধু আর্ত চিৎকার শুরু করে।
    তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে যায় এবং পুকুরে নেমে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুই ভাইকেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।