
২০২৩-র মাটিগাড়ায় গণধর্ষণকাণ্ডে ২ সহপাঠীর ২০ বছরের জেলের সাজা দিয়েছে শিলিগুড়ির মহকুমা আদালত। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে তাঁর দুই সহপাঠী নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আলয় রায় এবং বিশাল মহস্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ২ বছর বিচারের পর ২ সহপাঠীকে দোষী সাব্যস্ত করে আদালত।
মঙ্গলবার তাঁদের ২০ বছরের জেলের সাজা দিয়েছেন বিচারক। পাশাপাশি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক।
