২ সাম্প্রদায়িক দলের কাজ, হেনস্থা শিকার সাধারণরা: মমতা

0
82
ছবি সৌজন্যে :ফেসবুক

দুটো কমিউনাল পার্টি এসে বিচারকদের ঘেরাও করে পালিয়ে গেল। হেনস্থার শিকার হচ্ছেন স্থানীয় ছেলেমেয়েরা। মানিকচকের সভা থেকে ফের মোথাবাড়িকাণ্ড নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সতর্ক করে বলেছেন কেউ যেন নিজেরা বিচারকদের কাছে না যায়। অথচ শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁর সিআইডিই অভিযুক্তকে ধরেছে। তৃণমূল নেটী বলেছেন দুটো কমিউনাল পার্টি বিচারকদের ঘেরাও করে পালিয়ে গিয়েছে আর এনআইএ ৪০-৫০ জন স্থানীয় ছেলেমেয়েদের গ্রেফতার করছে।

তিনি আরও বলেছেন এখন যা পরিস্থিতি তাতে প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। নির্বাচন কমিশনেও কেউ ডেপুটেশন দিতে পারবে না। সব কন্ঠ রোধ করে দিয়েছে। I