
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-র একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে একটি অ্যাকাউন্ট।
চলতি বছরের জানুয়ারি মাসে লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর আটটি স্থাবর সম্পতি বাজেয়াপ্ত করেছিল ইডি। যাক আনুমানিক মূল্য ছিল সাত কোটি ৪৬ লক্ষ টাকা। আদালতকে ইডি জানিয়েছে, এ বার যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার জন্য দিল্লিতে অ্যাডজুকেটিং অথরিটি-র কাছে আবেদন জানানো হয়েছে, সেগুলিতে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়েছিল। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটের ৬৭ এবং ৬৮ নম্বর পাতায় এই বিষয়টি জানানো হয়েছে ইডির তরফে।পঞ্চম চার্জশিটে ইডির অভিযোগ লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর ওই একটি অ্যাকাউন্টে ব্যবসায় ভুয়ো ইনভয়েসের মাধ্যমে টাকা জমা পড়ত। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সক্রিয় ভাবে ওই লেনদেনের প্রক্রিয়া দেখভাল করতেন বলেও আদালতকে জানিয়েছে ইডি।
লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও পদে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয়কৃষ্ণকে ইডি নিয়োগ মামলায় গ্রেফতার করেছিল।
