
ইতিহাসে প্রথম বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে দুই সরকারি আধিকারিকের। বুধবার রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে দু’জনের।
পাত্রীর নাম পুণম গুপ্ত। পুণম মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকপদে কর্মরত। পাত্রও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তাঁর নাম অবনীশ কুমার। অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মরত রয়েছেন।পুণমই প্রথম সরকারি আধিকারিক, যাঁর রাষ্ট্রপতি ভবনে বিয়ে হচ্ছে।
এর আগে সেখানে বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হলেও কোনও বিয়ের অনুষ্ঠান হয়নি।বিভিন্ন সূত্রে খবর, পিএসও হিসাবে পুণমের কাজের উৎকর্ষতা, পেশাদারিত্ব, আচারব্যবহার এবং নিষ্ঠায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খুশি।
