পানিহাটিতে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট ২

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব
বেপরোয়া বাস পিষে দিয়েছে ২ সাইকেল আরোহীকে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে পানিহাটির ধানকল মোড়ের কাছে বিটি রোডের ওপর দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুই সাইকেল আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। পালানোর সময় বাসটি আরও একটি অটো এবং বাইকে ধাক্কা মারে। তাতেই চারজন গুরুতর আহত হয়।
তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।