
হাওড়া পুরসভার পাশের বিল্ডিং ট্রেড সেন্টারের ওপর থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। জানা গিয়েছে মঙ্গলবার হাটবার হওয়ায় মঙ্গলাহাটে ভিড় ছিল। পাশেই ট্রেড সেন্টারের ওপরে ঢালাইয়ের কাজ চলছিল।
আচমকাই লোহার পাইপ ১২ তলা বিল্ডিংরে ওপর থেকে নিচে পড়ে যায়। সেই সময় বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে ছিলেন ২ ব্যক্তি। এদের একজন তিলজলার বাসিন্দা শেখ ইরফান, অন্যজন মথুরাপুরের বাসিন্দা খোকন। ওপর থেকে লোহার রড তাঁদের ওপর পড়ে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। টুপি ব্যবসায়ী শেখ ইরফান তাঁর সামগ্রী রাখতে মুটে খোকনকে নিয়ে ওই বহুতলের নিচে দাঁড়িয়েছিলেন। তখনই দুজনের মাথার ওপর রডটি পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া। তিনি জানিয়েছেন এই ঘটনায় যেই থাকুন না কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও বেআইনি নির্মাণ হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
