
নবমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী হাইওয়ে এবং ক্যানিংয়ে দুটি পৃথক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন ৪ জন।
জানা গিয়েছে, বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের কলঘর মোড় সংলগ্ন বাসন্তী হাইওয়ের উপরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয় এবং চারজন গুরুতরভাবে জখম হন। মৃত যুবক উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায় বাসিন্দা রনি নস্কর। অন্যদিকে ক্যানিংয়ের বারুইপুরের রোডের ধলির বাটি এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে বছর ৭০-র এক বৃদ্ধর।
পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধ সুধায়ম নস্কর। জানা গিয়েছে, বৃদ্ধ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন মোটরসাইকেল সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এলাকার মানুষ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত ঘোষণা করে।








