উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে বিস্ফোরণে মৃত অন্তত ২

0
124
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উত্তরপ্রদেশের ফারুখাবাদে কোচিং সেন্টারের মধ্যেই ভয়ংকর বিস্ফোণে দু জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।

তবে কোচিং সেন্টারে বেসমেন্টে সেপটিক ট্যাঙ্ক রয়েছে। সেখানে ঘনীভূত মিথেনের কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও বিস্ফোরণের পিছনে নাশকতার কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচিং সেন্টারে প্রত্যেকদিনই পড়ুয়ারা পড়তে আসেন। শনিবার হঠাৎ করেই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল।

ঘটনাস্থলে যান ফরেনসিকের আধিকারিকরা। কীভাবে বিস্ফোরণ তা নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনাও।