গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেরালায় শ্রমিক আবাসনে ধস, মৃত এরাজ্যের ২

    কেরালায় শ্রমিক আবাসনে ধস, মৃত এরাজ্যের ২

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    ভারী বৃষ্টির জেরে কেরালায় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ধসে গিয়ে মৃত্যু হয়েছে এরাজ্যের ২ শ্রমিকের। ত্রিশুরের কোডাকরায় পরিযায়ী শ্রমিকদের ওই দোতলা আবাসন ভেঙে মৃত্যু হয়েছে বছর ১৯ এর রাহুল এবং বছর ২১ এর রূপেল-এর।
    এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গেরই আরেক বাসিন্দা আলিম ধসের তলায় চাপা পড়ে রয়েছেন বলে খবর। রূপেলকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়। রাহুলকে উদ্ধারের পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎই তাঁদের মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা আবাসন।
    পুলিশের দাবি, কোডাকরা পঞ্চায়েত অফিসের কাছে অবস্থিত ধসে যাওয়া ওই পুরানো বাড়িটি ল্যাটেরাইট ইট দিয়ে তৈরি। ধসের সময়ে বাড়ির মধ্যে ১৭ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন। রাহুল, রূপেল এবং আলিম ধসে চাপা পড়ে যান।