মুম্বইয়ে বিএমডব্লু দুর্ঘটনায় মৃত ২

0
29
ছবি সৌজন্যে : এক্স
মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-বরোদা হাইওয়েতে একটি বিএমডব্লিউ গাড়ি ডিভাইডারে ধাক্কা মারায় দু’জনের মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় বিলাসবহুল গাড়িটি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়ে যায়।
রবিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটি তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ডিভাইডারের উপর উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে, কয়েক মিটার দূরে মৃতদের শরীরের খণ্ডাংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে ও রিকেবা জাকাপ ঘটনাস্থলেই মারা যান। গাড়ির তৃতীয় যাত্রী আনন্দ গুরুতর আহত হয়েছেন এবং ঠাণের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।