
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে নন্দীগ্রামের ভেকুটিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও ২ জন। জানা গিয়েছে কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল।
সেখানে মৃত্যুঞ্জয় জানা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করতে গিয়ে তারাও অসুস্থ হয়ে গড়েন। অসুস্থদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুঞ্জয় জানা এবং পরিবারের একজন সদস্য মানস গিরির মৃত্যু হয়। কানাই জানা এবং ওই পরিবাবের আরেক সদস্য নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক’দিন আগেই লেদার কমপ্লেক্স ম্যানহোল পরিষ্কার করতে গিয়েও শ্রমিকের মৃত্যু হয়।
কলকাতা সহ দেশের ৬ শহরে ম্যানহোল কিংবা সেপটিক ট্যাঙ্কে মানুষ নামিয়ে পরিষ্কার করায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও বারবার মৃত্যুর ঘটনা ঘটছে।
