কর্নাটকে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে মৃত ২

0
47
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিপত্তি কর্ণাটকে! শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বাড়ির মালিক এবং একজন কর্মী। নিহতরা- বাড়ির মালিক শিবকুমার নান্দুরকর ও শ্রমিক রতন হোটকর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে রতন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য ভিতরে ঢুকেছিলেন, সেই সময় তাঁর দম বন্ধ হয়ে যায়। রতন বেরিয়ে না আসায়, শিবকুমার তাঁকে উদ্ধারের চেষ্টায় ট্যাঙ্কে ঢুকে পড়েন। তিনিও ভেতরে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
উভয়ে বাইরে বেরিয়ে না আসায় পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন এবং প্রতিবেশীদের খবর দেন। পরে সেপটিক ট্যাঙ্কের ভেতরে দু’জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে হাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।