
বাইকে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট। পুলিশ সূত্রে খবর, মৃত ২৫ বছরের কুশল দাস, এবং ৪০ বছরের সোমনাথ সরকার।
স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে হেলমেট বিহীন অবস্থায় দুই বন্ধু বাইকে চেপে পুকুরিয়া খালধার থেকে গোপালপুর বটতলার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনায় দু’জনই রাস্তায় ছিটকে পড়ে। এরপরই তড়িঘড়ি পুলিশ ও স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু যুবককে মৃত বলে ঘোষণা করেন।
মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
