বিশ্বনাথ মন্দিরের কাছে ধসে পড়ল ২ বাড়ি, মৃত্যু মহিলার

0
144
2 houses collapse near Vishwanath temple woman dies
2 houses collapse near Vishwanath temple woman dies

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে ১০০ বছরের পুরনো দুটি বাড়ি ধসে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।সেখানেই আটকে পড়েছেন অন্তত আট জন।

সূত্রের খবর, কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বারের দিকে যাওয়ার রাস্তা সিল্কো গলি রোডে ছিল বাড়ি দু’টি। মঙ্গলবার সকালে আচমকাই বাড়ি দু’টি প্রায় একই সঙ্গে ধসে পড়ে। বাড়ির বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। তাই বাড়ি ছাড়তে পারেননি কেউই। জাতীয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। ধ্বংসস্তূপের তলায় প্রাণের সন্ধান করছেন তাঁরা। বারাণসীর বিভাগীয় কমিশনার কৌশন শর্মা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক অনুমান, বৃষ্টির কারণেই বাড়ি দু’টির তলার মাটি ক্ষয়ে গিয়েছিল। সেই থেকে দুর্ঘটনা। বাড়ি দু’টির অবস্থাও ছিল জরাজীর্ণ। অন্তত ১০০ বছরের পুরনো বাড়ি ছিল দুটি’ই। পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনা ঘটার পর থেকেই জোরকদমে উদ্ধারকাজ চলছে। আট জন আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপের তলায়। সেখান থেকে ছ’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এক মহিলার দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। তবে এখনও এক মহিলা আটকে রয়েছেন।