ফুলবাড়িতে গ্রেফতার ১ বাংলাদেশি সহ ২, পলাতক সাহায্যকারী ভারতীয়

0
693
ছবি সৌজন্যে : নিজস্ব

ফের একবার অনুপ্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে অশান্তির আবহে নিত্যদিনই অনুপ্রবেশের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপাল।

বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি এবং এক ভারতীয়। সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিককে চোরাপথে এদেশে আসতে সাহায্য করেছিল এক ভারতীয়। ফেরার সেই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি আতাউর রহমান বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে হলদিবাড়ির মানিকগঞ্জ থেকে ভারতীয় আত্মীয় ফিরদৌস আলমের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যাওয়ার জন্য একটি গাড়ি করে রওনা দেন দুজন। ফুলবাড়ির কাছে গাড়ি পৌঁছতেই পুলিশ সোউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনাটি সামনে চলে আসে।

এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে আতাউরকে ভারতে অনুপ্রবেশে সাহায্য করেছেন বিপুল অধিকারী বলে এক বাক্তি। আপাতত তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।