
রাজস্থানের কোটায় রেস্তোরাঁ ভেঙে কোচবিহারের ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংস্তূপে চাপা পড়ে মৃত্যু কোচবিহারের ছাত্র আরণ্যক কর্মকারের।
রেস্তোরাঁ ভেঙে গুরুতর আহত ওই পড়ুয়ার মা-ও। ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির প্রস্তুতির জন্য কোটায় গেছিলেন কোচবিহারের ছাত্র। কিন্তু শনিবারের ঘটনা শেষ করে দিল সব সম্ভাবনা। রেস্তোরাঁ ভেঙে মৃত্যু হল কোচবিহারের বাসিন্দা ওই পড়ুয়ার।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃত ছাত্রের মা। রাজস্থানের কোটায় ওই বহুতল ভেঙে মৃত্যু হয়েছে আরও একজনের। আহত হয়েছেন অন্তত ১৩ জন। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে আহত এবং মৃতের সংখ্যাও, সেই শঙ্কাও রয়েছে।
