
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নের ২৪ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত মহিলা। ইন্দো-কানাডিয়ান রাজনীতিবিদ অনিতা আনন্দ এবং দিল্লির কামাল খেরা মার্ক মন্ত্রিসভায জাযগা করে নিয়েছে । বছর ৫৮-র অনিতা সামলাবেন কানাডার শিল্প, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তি সংক্রান্ত মন্ত্রক। অন্যদিকে, ৩৬-এর কামাল খেরার ঝুলিতে রয়েছে কানাডার স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব।
ট্রুডো মন্ত্রিসভাতেও ছিলেন অনিতা এবং কামাল। তবে সেবার তাদের দফতর ছিল আলাদা। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক নিজেই সোশ্যাল মিডিয়াতে মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ছবি পোস্ট করে তাদের সঙ্গে পরিচয় করিয়েছেন।








