আমেরিকায় ফের দুর্ঘটনায় মৃত্যু ২ ভারতীয় ছাত্রের

0
474
2 Indian students died in another accident in America
2 Indian students died in another accident in America
আমেরিকায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ ভারতীয় ছাত্রের। মৃতরা তেলঙ্গানার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে অ্যারিজোনার ফিনিক্স সিটিতে।দুই ছাত্রকে শনাক্ত করেছে পিয়োরিয়া পুলিশ। দু’জনেরই বয়স ১৯ বছর। একজনের নাম মুক্কা নিবেশ। দ্বিতীয় জনের নাম গৌতম পার্সি। গাড়ির চালকও আহত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে ছাড়া পেয়ে যান। অ্যারিজোনা পুলিশ জানিয়েছে, লাল রঙের ফোর্ড গাড়ি এবং সাদা রঙের কিয়া ফোর্ট গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। কিয়া গাড়িটি উত্তরের দিকে যাচ্ছিল। তার সঙ্গে ধাক্কা লাগে দক্ষিণমুখী ফোর্ড গাড়ির। কী ভাবে দুর্ঘটনা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ। মুক্কা নিবেশ তেলঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদের বাসিন্দা ছিলেন। গৌতম পার্সি জনগাঁও জেলার ঘানপুরের বাসিন্দা। দু’জনেই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। দুই তরুণের পরিবারকে সমবেদনা জানিয়েছে পুলিশ।