
জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে পাকিস্তানের ২ জঙ্গির।ঘটনাটি ঘটেছে উপত্যকার উরি সেক্টরে।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতো টহলদারি চলছিল বারামুল্লার উরি সেক্টরে। তখনই সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে নিরাপত্তা বাহিনীর। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জঙ্গিদের সতর্ক করা হয়। এরপর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হয় জওয়ানদের তরফে। দুপক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ২ জঙ্গির মৃত্যু হয়েছে খবর পাওয়া গিয়েছে।পাশাপাশি ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।অন্যদিকে, মৃত দুই অনুপ্রবেশকারীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
