গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে বোমা ফেটে জখম বালক!

    মুর্শিদাবাদে বোমা ফেটে জখম বালক!

    0
    197
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নারকেল তেলের খালি কৌটো ও দেশলাই বাক্স নিয়ে খেলা করার সময় বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক বালক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে।
    জানা গিয়েছে, বুধবার রাস্তার ধারে গ্রামের দুই বাচ্চা খেলা করছিল নারকেল তেলের খালি কৌটো নিয়ে। হাতে ছিল দেশলাই। রাস্তায় যাতায়াতের পথে অনেকেই দেখেছিলেন। কেউ বিশেষ কিছু আমল দেননি। হঠাৎ ভয়ঙ্কর শব্দতে গোটা পাড়া কেঁপে ওঠে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারকেলের তেলের কৌটো দেশলাই কাঠি নিয়ে খেলতে গিয়ে জখম।
    আহত দুই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।