গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আমেরিকায় খুন ইজরায়েলি দূতাবাসের ২ কর্মী!

    আমেরিকায় খুন ইজরায়েলি দূতাবাসের ২ কর্মী!

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকায় গুলি চালিয়ে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দু’জন। সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার নিন্দা করেছে ইজরায়েল। 
    নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোশ্যাল মাধ্যমে তিনি লিখেছেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদিবিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। সংবাদ সংস্থা জানিয়েছে, ওই কর্মীদের মধ্যে এক জন মহিলা, অপর জন পুরুষ। তাঁরা উত্তর-পশ্চিম ওয়াশিংটন ডিসির থার্ড অ্যান্ড এফ স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাঁদের গুলি করে হত্যা করা হয়।
    যেখানে এই হত্যাকাণ্ডটি হয়, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দফতর এফবিআই-এর ফিল্ড অফিস। রয়েছে মার্কিন অ্যাটর্নির দফতরও। আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম প্রথম এই ঘটনার কথা জানান। এফবিআই প্রধান কাশ পটেল জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত রয়েছেন। খুনের ঘটনায় মুখ খুলেছে ইজরায়েলও। রাষ্ট্রপুঞ্জে সে দেশের প্রতিনিধি ড্যানি ড্যানন ইহুদি-বিরোধী এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছেন।