কাশ্মীরে শহিদ ২ জওয়ান, নিহত ৬ জঙ্গিও      

0
139
2 jawans martyred in Kashmir 6 militants also killed
2 jawans martyred in Kashmir 6 militants also killed
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৬ জঙ্গি। শনিবার থেকে শুরু হওয়া জঙ্গি দমন অভিযানে ২ জওয়ানও শহিদ হয়েছেন।
শনিবার সকাল থেকেই উপত্যকায় শুরু হয় জঙ্গি দমন অভিযান।গোপন সূত্রে খবর মিলেছিল জঙ্গি লুকিয়ে থাকার। সেই সূত্র ধরেই কুলগাম জেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। প্রথম এনকাউন্টারটি শুরু হয় মোদেরগাম গ্রামে। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।রাতভর সংঘর্ষ চলে। যে বাড়িতে জঙ্গি লুকিয়েছিল, তা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এক জঙ্গি দেহ।এদিকে, কুলগামের ফ্রিসাল এলাকাতেও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে, জঙ্গি নিকেশ অভিযানের মাঝেই রাজৌরি জেলায় সেনা ক্যাম্পের কাছে গুলি চলার ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।