গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কোটায় ২ জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার দেহ 

    কোটায় ২ জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার দেহ 

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    গত ২৪ ঘণ্টায় রাজস্থানের কোটায় ফের ২ জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার দেহ উদ্ধার হয়েছে। পেয়িং গেস্ট হিসাবে থাকতেন ওই পড়ুয়া।
    সন্ধ্যা থেকে তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের সন্দেহ হয়। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। তারপরই পুলিশে খবর দেন বাড়ির মালিক।পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকতেই দেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, পড়ুয়ার নাম অভিষেক। তিনি মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা। গত বছরের মে মাসে কোটায় জয়েন্টের কোচিংয়ের জন্য এসেছিলেন। কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকছিলেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে দাবি পুলিশের।
    অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকাতেই আরও এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। তিনিও জয়েন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। হরিয়ানার বাসিন্দা। তাঁর নাম নীরজ। হস্টেলে থাকতেন। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।