কেদারনাথে ভূমিধসে মৃত ২, আহত ৩

0
124
ছবি সৌজন্যে : এক্স
কেদারনাথ যাত্রার পথে ভূমিধসে মৃত্যু হয়েছে দুই তীর্থযাত্রীর। আরও দু’জন আহত হয়েছেন বলে খবর। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপারিনটেনডেন্ট অক্ষয় প্রহ্লাদ কোন্ডে জানিয়েছেন, বুধবার সকাল ১১.২০ মিনিটে জঙ্গলচট্টি ঘাটের কাছে পাহাড়ের ঢাল বেয়ে পাথর গড়িয়ে পড়ে তীর্থযাত্রী এবং পালকি ও কুলি চালকদের উপর।
পুলিশ, এসডিআরএফ কর্মীদের পাশাপাশি স্থানীয়দেরও দড়ির সাহায্যে মৃতদের পাশাপাশি আহতদের খাদ থেকে বের করে আনতে হিমশিম খেতে হয়েছে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং একজন মহিলা সহ আরও তিনজন আহত হন।
মহিলার সামান্য আঘাত লাগে এবং গুরুতর আহত পুরুষদের গৌরীকুণ্ডের একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়।