
গাজ়ায় ইজ়রায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ পৌঁছেছে পাকিস্তানে। ইসলামি রাজনৈতিক দল ,তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা,টিএলপি – এর কয়েক লাখ সমর্থক শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নেমেছেন।
শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে টিএলপি।তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতের পুতুল হয়ে গিয়েছে পাকিস্তান সরকার এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। জানা গেছে,শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের আরও এক শহর রাওয়ালপিন্ডির রাস্তায় কয়েক লাখ টিএলপি সমর্থক প্রতিবাদ মিছিলে নামায় পুরো স্তব্ধ হয়ে যায় দুই শহর। ইসলামাবাদে কয়েক হাজার সমর্থক মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেন। বিশাল পুলিশ এবং নিরাপত্তাবাহিনী দূতাবাস ঘিরে রেখেছিল। এর মধ্যে টিএলপি-র সমর্থকেরা দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ।
দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির রিপোর্ট বলছে, দুই শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।অন্যদিকে ফৈজ়াবাদ থেকে আরও একটি ইসলামি দল,আকসা মিলিয়ন মার্চ মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতে পারে, এই খবর পাওয়ার পরই ইসলামবাদের মূল এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ প্রশাসন।
