গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata তপসিয়ায় চামড়া কারখানায় আগুনে পুড়ে মৃত ২

    তপসিয়ায় চামড়া কারখানায় আগুনে পুড়ে মৃত ২

    0
    32
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তপসিয়ায় চামড়া কারখানায় আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে ২ জনের। অগ্নিদগ্ধ হয়ে হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৩ জন। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে হঠাৎ করে আগুন লেগে যায়।

    মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকা পড়ে যান ৫ জন। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের পরপর ইঞ্জিন সেখানে পৌঁছয়। আগুনে আটকে পড়া মানুষজনকে বের করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

    সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী কারণে আগুন লেগেয়ে তা স্পষ্ট নয়।