জার্মানিতে বেপরোয়া গাড়িতে পিষে মৃত্যু বাড়ছে

0
246
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

জার্মানিতে বড়দিনের বাজারে বেপরোয়া গাড়ির গতিতে পিষ্ট হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গুরুতর জখম হয়েছেন ৬০ জন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

রাস্তার শুরুর দিকে ৪০০ মিটারের মধ্যে যত জন ছিলেন, তাঁরা আহত হয়েছেন। অনেকে পড়ে গিয়ে চাকার নীচে পিষে গিয়েছেন। রাস্তা জুড়ে শুধু মানুষের গোঙানির শব্দ। সেই ভিডিযোও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। রাস্তায় পড়ে ছটফট করতেও দেখা গিয়েছে অনেককে। সূত্রের খবর, জার্মানির ম্যাগডেবার্গ শহরে বড়দিন উপলক্ষে জমজমাট বাজার বসেছিল। বহু মানুষ সেই বাজারের রাস্তায় ভিড় করেছিলেন। আচমকা ভিড়ের মধ্যেই ঢুকে পড়েছে একটি গাড়ি। ভিড়ের মধ্যে ঢুকেও গাড়ির গতি একটুও কমেনি। ভিড়ের মধ্যেই ধাক্কা মারতে মারতে এগিয়ে গিয়েছে গাড়িটি।

ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। জানা গিয়েছে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করেন। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।