
উত্তর কাশ্মীরের বান্দিপোরা থেকে বিপুল পরিমাণ চিনা অস্ত্র-সহ গ্রেপ্তার লস্কর-ই-তইবার দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও সেনার তৎপরতায় বানচাল বড়সড় নাশকতার ছক।
ধৃত আব মাজিদ গোজরি এবং আব হামিদ দারের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের।ধৃতরা এসকে বালা ও ভিজপাড়ার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বান্দিপোরায় যৌথ অভিযানে নামে পুলিশ ও সেনা। অভিযান চলাকালীনই লস্করের ওই দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ২টি চাইনিজ গ্রেনেড, ২টি ইউবিজিএল গ্রেনেড এবং ১০ রাউন্ড একে-৪৭রাইফেলের কার্তুজ মিলেছে। জঙ্গিরা কোনও নাশকতার ছক কষছিল কি না তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ইউএপিএ ধারায় ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।








