ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী, ঝাড়খণ্ডে ধ্বংস ১১ বাঙ্কার 

0
126
ছবি সৌজন্যে : এক্স
ছত্তিশগড়ের বস্তার এলাকার কিলম-বারগুম গ্রামে অভিযানে নিহত হয়েছে ২ মাওবাদী। মৃত মাওবাদীদের নাম হালদার এবং রামে। হালদারের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা এবং রামের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এই নিয়ে চলতি বছরে মোট ১৪০ জন মাওবাদীকে খতম করা হয়েছে দেশজুড়ে।
এর মধ্যে ১২৩ জনকে বস্তার এলাকাতেই খতম করা হয়েছে। অন্যদিকে মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময় ঝাড়খণ্ডের সারন্ডা জঙ্গল থেকে পাঁচটি এবং পশ্চিম সিংভূম জেলার কোলহান জঙ্গল থেকে দুইটি আইইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
পাশাপাশি সারান্ডা জঙ্গলে শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরার গোপন আস্তানাসহ মোট ১১টি বাচ্চার এবং ছয়টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।