ছত্তীশগড়ের বিজাপুরে সংঘর্ষে হত ২ মাওবাদী

0
77
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ছত্তীশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই মাওবাদী। মৃত দুই মাওবাদীর দেহের পাশ থেকে একে ৪৭ রাইফেল, ৯ এমএম পিস্তল, বিস্ফোরক উদ্ধার হয়েছে। 
ছত্তীশগড়ের বিভিন্ন প্রান্তে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। সেই অভিযান চলাকাকালীন বৃহস্পতিবার সকালে খবর আসে বিজাপুরের একটি জঙ্গলে একদল মাওবাদী জড়ো হয়েছে। সেই খবর পেয়েই জেলার দক্ষিণপ্রান্তে অভিযান আরও জোরদার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং পুলিশের একটি যৌথ বাহিনী ওই জঙ্গলে তল্লাশি অভিযানে যায়।
সেই সময় মাওবাদীদের দলটি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় বাহিনীও। সেই সংঘর্ষে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।