
ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু জঙ্গলমহলের যুবকের! ঝাড়খণ্ডে হাতি তাড়ানোর কাজে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাঁকুড়ার রাওতোড়া পঞ্চায়েতের কড়াপাড়া গ্রামের পিন্টু মুদি। জানা গেছে, গত শনিবার ঝাড়খণ্ডে গাড়িতে করে প্রায় দশজনের একটি দল হাতি তাড়ানোর কাজে যাচ্ছিলেন।
সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিন্টু মুদির। সোমবার সকালে ময়নাতদন্তের পর পরিবারের লোকজন তার দেহ বাড়িতে নিয়ে আসেন। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবার।
এদিকে, গুজরাটে কাজে গিয়ে রহস্যমৃত্যু পশ্চিমবঙ্গের বাসিন্দার। আমেদাবাদের হোটেলে একটি ঘরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত সোনামণি বৈরাগ্যর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায়।
