কাশ্মীরের ফের এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

0
142
2 militants killed in another encounter in Kashmir
2 militants killed in another encounter in Kashmir

জম্মু-কাশ্মীরের ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি। আহত হয়েছেন এক পুলিশকর্মী।

কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার বারামুলা জেলার হাদিপোরায় সোপোর এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এরপরেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জঙ্গি। এখন পর্যন্ত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি।এদিকে, এক পুলিশকর্মীর একে-৪৭ বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পালিয়ে যাওয়ার পর বুধবার মহম্মদ রফি নামের অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর সঙ্গে উপত্যকার সন্ত্রাসের কারবারিদের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।