গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

    কাশ্মীরে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

    0
    128

    নির্বাচনের আবহে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি। আহত হয়েছেন ৫ জওয়ানও।

    সূত্রের খবর, নিহত জঙ্গিরা লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেসিন্ট্যান্স ফ্রন্টের সদস্য। তারা ভোটের মাঝে উপত্যকাকে অশান্ত করার ছক কষছিল বলেই খবর। জানা গিয়েছে, কুলগাম জেলার দেবসার এলাকার আরিগাম গ্রামে সন্দেহজনক গতিবিধির খবর মেলে। খবর আসে, গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। সেই মোতাবেক কাশ্মীর পুলিশ ও ৯ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী যৌথ অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা গুলি চালালে দুই জঙ্গির মৃত্যু হয়।একই সঙ্গে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন এএসপি পদমর্যাদার অফিসার-সহ ৪ জওয়ান। পুলিশ সূত্রে দাবি, মৃত দুজনই স্থানীয় যুবক-বুদগামের বাসিন্দা আকিব আহমেদ শেরগজরি এবং কুলগামের বাসিন্দা উমেশ ওয়ানি। মৃতদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বারুদ উদ্ধার হয়েছে। মিলেছে বেশ কিছু সন্দেহজনক নথিপত্রও।