গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata পহেলগাঁওয়ে নিহত সমীর-বিতানের বাড়িতে অরূপ-ফিরহাদ

    পহেলগাঁওয়ে নিহত সমীর-বিতানের বাড়িতে অরূপ-ফিরহাদ

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহ এবং বৈষ্ণঘাটার বাসিন্দা বিতান অধিকারীর বাড়িতে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন।
    মঙ্গলবার দুই মন্ত্রী পরিবারের সদস্যসদের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। পাশাপাশি যে কোনও প্রয়োজনে স্থানীয় কাউন্সিলরকে জানাতে বলেছেন। স্ত্রী, ছেলেকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় স্ত্রী, ছেলে বেঁচে গেলেও মৃত্যু হয় বিতানের। বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ-ও স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভূস্বর্গে গিয়েছিলেন।
    তাঁরও পরিণতি হয়েছিল বিতানের মতই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।