কেরলে ‘সাই’ হস্টেলে ২ নাবালিকা খেলোয়াড়ের ঝুলন্ত দেহ

0
93
ছবি সৌজন্যে : এক্স
কেরলের কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই নাবালিকা খেলোয়াড়ের দেহ।
বৃহস্পতিবার দুই কিশোরীর জন্য নির্দিষ্ট ঘর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ১৭ ও ১৫ বছরের নাবালিকা কোঝিকোড় এবং তিরুঅনন্তপুরমের বাসিন্দা। প্রতিশ্রুতিমান কিশোরীদের একজন কবাডি এবং অন্যজন অ্যাথেলিটের প্রশিক্ষণ নিতে কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে থাকছিল।
তারা যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণির ছাত্রী। ভোর পাঁচটা নাগাদ অনুশীলনে না আসায় তাদের খোঁজখবর করা হয়। বারবার ডাকাডাকিতেও দরজা খোলেনি তারা। এরপর সাই কর্তৃপক্ষ দরজা ভেঙে ফেলে। তখনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুই কিশোরীর দেহ। দুই কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।