গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Malda কাকদ্বীপে বালি খাদানে পড়ে মৃত ২ নাবালক, ভূতনিতে নাবালিকা

    কাকদ্বীপে বালি খাদানে পড়ে মৃত ২ নাবালক, ভূতনিতে নাবালিকা

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাকদ্বীপে বালি খাদানের জমা জলে পড়ে মৃত্যু হয়েছে দুই নাবালকের। মুড়িগঙ্গা নদী থেকে তোলা বালির গর্তে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে তাঁদের।
    খেলতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল বছর ১০ এবং আটের দুই নাবালক। পরে দুই নাবালকের দেহ ভেসে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিকে বন্যার জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মালদার ভূতনিতে। পশ্চিম নারায়ণপুর হাইস্কুলের ক্লাস সিক্সের ছাত্রী হেমাঙ্গিনী মণ্ডল বুধবার সকালে বন্যার জলে স্নান করতে যায়।
    সেখানেই কোনওভাবে তলিয়ে যায় হেমাঙ্গিনী। অনেক পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন।